নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হারুন-আল-রশীদ এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক সামসুল আলম।
আজ রবিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের নির্দেশে রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাঁদের এ পদে দায়িত্ব প্রদান করা হয়।
তাঁদের এই নিয়োগ আদেশ ২৬ জুলাই, ২০২৩ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
