এইমাত্র পাওয়া

লালমনিরহাটে ৬৪০পিস ইয়াবাসহ সাংবাদিক আটক

মোস্তাফিজুর রহমান মোস্তাফা লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে তিস্তা সড়ক সেতু তিস্তা টোল প্লাজায় এলাকা থেকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাংবাদিক ওমর ফারুক (৩৫) কে ৬৪০ পিস ইয়াবাসহ আটক করেছেন পুলিশ।বুধবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ৪ টায় লালমনিরহাটের তিস্তা সড়কসেতু টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করেছেন লালমনিরহাট টহল পুলিশ।আটকৃৃত ওমর ফারুক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার চন্দ্রখানা গ্রামের আব্দুল হালিমের ছেলে। ওমর ফারুক (৩৫) কুড়িগ্রাম জেলার মোহনা টেলিভিশনের প্রতিনিধি।পুলিশ সুত্রে জানান, কুড়িগ্রাম থেকে আসা রংপুরগামী একটি পিকআপ ভ্যান তল্লাশীর জন্য দাড় করানো হয়।

ওই পিকআপ ভ্যানে করেই রংপুরে যাচ্ছিলেন উমর ফারুক। এ সময় পুলিশ তাকে তল্লাশী করতে চাইলে সে মোহনা টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি বলে পরিচয় দেয়। এক পর্যায়ে পুলিশের সন্দেহ হলে দেহ তল্লাশী করে ৬৪০ পিচ ই্য়াবা উদ্ধার করা হয়।

এ সময় তার সাথে থাকা একটি ক্যামেরা, একটি ট্যাব, মোহনা টেলিভিশনের লোগো ও আইডি কার্ড পাওয়া যায়।এ ব্যাপারে মোহনা টেলিভিশনের ইন্টারন্যাশনাল ডেক্স ইনচার্জ শহিদুল ইসলাম ইমরানের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, এক সময় উমর ফারুক আমাদের মোহনা টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে অন্য একজন কাজ করেন।লালমনিরহাট সদর থানা ভারপ্রার্প্তকর্মকর্তা (ওসি) মাহাফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.