অনার্স ১ম বর্ষে ভর্তির রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশের দিনক্ষণ জানানো হয়েছে। 

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকাল ৪টায় প্রথম রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশ করা হবে। এই ফলাফল পেতে মুঠোফোনে এসএমএস (nu<space>athn<space>roll no টাইপ করে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে) এর মাধ্যমে একই দিন বিকাল ৪টা থেকে পাওয়া যাবে। এ ছাড়া ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে এই ফলাফল পাওয়া যাবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.