ঢাকাঃ দেশের জাতীয়করণ করা ১৮টি মহিলা কলেজের ৫৯ জন শিক্ষককে নন-ক্যাডার হিসেবে মর্যাদা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রশাসনিক আপিল ট্রাইবুন্যালের রায়ের আলোকে গতকাল রবিবার (২৩ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয়করণকৃত ১৮টি মহিলা কলেজের বিষয়ে প্রশাসনিক ট্রাইবুন্যাল-১ ২০১৬ সালের ২৭ নভেম্বরের রায়, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের ২০১৮ সালের ১ আগস্টের রায় এবং এর ধারাবাহিকতায় প্রশাসনিক ট্রাইব্যুনালের ২০১৩ সালের ১০ মে’র আদেশের পরিপ্রেক্ষিতে ১৯৮১ সালের টিচার্স অ্যান্ড নন-টিচিং স্টাফ অব ন্যাশনাল কলেজ (ডাইরেক্টরিয়েট অব পাবলিক ইনস্ট্রাকশন) অবজারবেশন রুলস এর ৮ নম্বর বিধি অনুযায়ী প্রস্তাবিত ৪৮ জন শিক্ষককে নন-ক্যাডার হিসেবে ইফেকটিভ সার্ভিস প্রদান করা হলো।
১৮টি মহিলা কলেজ সরকারি করণের বছর থেকে ৫৯ জন সহকারী অধ্যাপক ও প্রভাষককে নন-ক্যাডার হিসেবে অন্তর্ভুক্ত করে তালিকা প্রকাশ করা হয় প্রজ্ঞাপনে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

