শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা থেকে নিখোঁজ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অনিক পাল। পুলিশ ধারণা করছে, নিজ বাসার কাছে একটি ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন অনিক।
স্বজরা বলছেন, এখন পর্যন্ত অনিক পালের খোঁজ বা কোন ভিডিও অথবা তথ্য দিয়ে সহায়তা করতে পারেনি যুক্তরাষ্ট্র পুলিশ।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি ও মলিক্যুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন অনিক পাল। পারড্যু বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক হিসেবে ছিলেন তিনি। গত ৩ জুলাই ইন্ডিয়ানায় নিজ বাসার কাছে জন টি মায়ার্স ব্রিজ থেকে লাফিয়ে ওয়াবাশি নদীতে পড়ার পর নিখোঁজ হন তিনি।
পশ্চিম লাফায়েত পুলিশ সূত্রে স্থানীয় গণমাধ্যম বলছে, নদীতে যে তরুণ ঝাঁপ দিয়েছিলেন তিনি অনিক পাল।
পুলিশের লেফট্যান্ট জন এগার গণমাধ্যমকে বলেন, অনিক পাল নদীতে ঝাঁপ দিয়েছিলেন এই বিষয়ে তারা নিশ্চিত। অনিক পালকে খুঁজে পেতে ঘটনার দিন থেকে ১১ জুলাই পর্যন্ত ইন্ডিয়ানা স্টেট পুলিশ ও দমকাল বাহিনীর ডুবুরিরা একাধিক অভিযান পরিচালনা করে ১১ জুলাই তল্লাশির সমাপ্তি করে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, বিদেশে যখন কোন ঘটনা ঘটে তখন সংশ্লিষ্ট দেশ তথ্য চাইলে তা দিয়ে সব ধরনের সহায়তা করা হয়। অনিক পালকে খুঁজে পেতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহায়তা চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বায়োকেমেস্ট্রি ও মলিক্যুলার বায়োলজি বিভাগের প্রধান ড. এনামুল হক।
অনিক পালের পরিবার সদস্যরা বলছেন, আত্মহত্যা করার ছেলে নন অনিক। তাকে খুঁজে পেতে তল্লাশি অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে পরিবার।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
