গতকাল ময়মনসিংহে মাইশিপের পুনর্মিলনী অনুষ্ঠিত -মো: নুরুজ্জামান

নিউজ ডেস্ক।।

গতকাল শনিবার ময়মনসিংহ সদর উপজেলা কর্তৃক মাধ্যমিক ইসলামি শিক্ষক পরিষদ (মাইশিপ) এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ময়মনসিংহ সদর উপজেলার আয়োজনে স্থানীয় গ্রিন পার্ক রেস্টুরেন্টে ইসলামি শিক্ষকদের এ মিলনমেলা ঘটে । ময়মনসিংহ সদর উপজেলার মাইশিপের সভাপতি মাওলানা এ কে এম শহীদ সারওয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা আবু ইউসুফ মোহা: আবুল বাশার। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোঃ রফিকুল ইসলাম, আহ্বায়ক, ময়মনসিংহ জেলা, মাওলানা কাজী মোঃ আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ জেলা, মাওলানা মোঃ আবুল কাশেম, সভাপতি, গফরগাঁও উপজেলা, মাওলানা মোঃ নূরুজ্জামান, সাধারণ সম্পাদক, গফরগাঁও উপজেলা, মাওলানা মোঃ আনোয়ার সাদেক তালুকদার, আহ্বায়ক, ফুলপুর উপজেলা এবং ময়মনসিংহ সদর উপজেলার সম্মানিত শিক্ষকমণ্ডলী ।
অনুষ্ঠানে সংগঠনের গঠনতন্ত্র প্রকাশ করা হয় এবং তা সদস্যদের মধ্যে বিতরণ করা হয় । অনুষ্ঠানে বক্তাগণ – প্রেসক্লাবে চলমান জাতীয়করণ আন্দোলন, নতুন কারিকুলাম, সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন ।
জেলা যুগ্ম আহ্বায়ক তার বক্তব্যে বলেন, ময়মনসিংহ জেলার সকল উপজেলার ইসলাম শিক্ষা বিষয়ক শিক্ষকদের ছেলে ও মেয়ে SSC পরীক্ষায় A+ পেলে তাদেরকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে । জেলা আহ্বায়ক তার বক্তব্যে বলেন, সংগঠনকে গতিশীল করার জন্য সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে । এ সংগঠন শিক্ষক এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে । তিনি আরও বলেন, শিক্ষকদের আবাসন সংকট নিরসনে খুব শীঘ্রই ‘আবাসন প্রকল্প ‘ উদ্বোধন করা হবে । আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য এককালীন বিনিয়োগ প্রকল্প চালু করা হবে ।

সংগঠনের নিজস্ব তত্ত্বাবধানে ‘হজ এজেন্সি ‘ চালু করা হবে । তিনি আরও বলেন, আগামী অক্টোবর মাসে জেলা সম্মেলন করে ময়মনসিংহ জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে । তিনি সবাইকে নিকলি-মিঠামাইন হাওর ভ্রমণের আমন্ত্রণ জানান। পরিশেষে সভাপতি মহোদয়ের সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয় ।

অনুষ্ঠান শেষে সবাই গ্রিন পার্ক রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.