রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কোটায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

শিক্ষাবার্তা ডেস্কঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে বিভিন্ন কোটায় আবেদনকৃত শিক্ষার্থীদের সাক্ষাৎকারের তারিখ ও সময়সূচী প্রকাশ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযোদ্ধা, উপজাতি, প্রতিবন্ধী ও পোষ্য কোটায় ভর্তির সাক্ষাৎকার আগামী ২৩,২৪,২৫,২৭ তারিখে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস বিসিক বাস স্ট্যান্ড সংলগ্ন শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হবে।

মুক্তিযোদ্ধা কোটার এ ও সি ইউনিটের সকল আবেদনকারীর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ২৩ জুলাই এবং বি ইউনিটের সকল আবেদনকারীর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ২৪ জুলাই সকাল ৯ টা থেকে।

প্রতিবন্ধী কোটার সকল আবেদনকারীর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ২৫ জুলাই সকাল ৯টা থেকে এবং ২৫ জুলাই সকাল ৯ টা থেকে উপজাতি কোটার সকল আবেদনকারীর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে সাক্ষাৎকারের সময় আনতে হবে:

১. এসএসসি এবং এইচএসসির মূল নম্বরপত্র
২. ভর্তি পরীক্ষার প্রবেশপত্র
৩. মুক্তিযোদ্ধার মূল সনদপত্র
৪. মুক্তিযোদ্ধার সাথে সম্পর্কের প্রামাণিক কাগজপত্র (যেমন:ইউনিয়ন পরিষদ/সিটি কর্পোরেশন/উপজেলা পরিষদ/জেলা প্রশাসন প্রদত্ত সনদ পত্রাদি)
৫. উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব উপজাতি প্রধান/ উপজেলা নির্বাহী কর্মকর্তা/জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত উপজাতি-বিষয়ক সনদের সত্যায়িত কপি
৬. প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি
৭. পোষ্য কোটার ক্ষেত্রে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ এর রেজিস্ট্রার/বিভাগীয় প্রধান (চেয়ারম্যান) কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল কপি।

২০-০৭-২৩ তারিখে রেজিস্ট্রার মো.সোহরাব আলী কর্তৃক স্বাক্ষরিত উক্ত তথ্য সংশ্লিষ্ট একটি বিজ্ঞপ্তি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়।

উল্লেখ্য, এর আগে সংগীত বিভাগের সাক্ষাৎকারের মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষা বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.