নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি শুরু হয়েছে শনিবার (২২ জুলাই) যা আগামী ২৫ জুলাই পর্যন্ত প্রথম ধাপে এ ভর্তি কার্যক্রম চলবে।
শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব ড. মাহবুবুল হাকিম জানান, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে গুচ্ছ ভর্তি কমিটি তাদের মেরিট অনুযায়ী নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট বিষয় নির্বাচিত করেছে। ২২ জুলাই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রথম ধাপে অনলাইন ভর্তি শুরু হয়ে শেষ হবে ২৫ জুলাই। নির্ধারিত লিঙ্কে প্রবেশ করে নির্বাচিত বিষয়ে শিক্ষার্থীরা তাদের ভর্তি নিশ্চায়ন করতে হবে।
তিনি আরও বলেন, ভর্তি নিশ্চায়ন শেষে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে এইচএসসি ও এসএসসির ট্রান্সক্রিপ্ট ২৩ জুলাই থেকে ২৬ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে। পরবর্তীতে গুচ্ছ কমিটির নির্দেশনা অনুযায়ী সশরীরের উপস্থিত থেকে শিক্ষার্থীরা ডোপ টেস্ট ও ভর্তি ফি জমা দিতে হবে। তবে কবে ডোপ টেস্ট ও ভর্তি ফি জমা দিতে হবে সে তারিখ পরে জানানো হবে।
নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের এক উপাচার্য বলেন, প্রায় ৩ লাখ ১০ হাজার শিক্ষার্থী গুচ্ছের ভর্তিতে আবেদন করেছেন। আবেদনের প্রেক্ষিতে গুচ্ছ ভর্তি কমিটি শিক্ষার্থীদের মেধাতালিকা অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোতে নির্দিষ্ট বিষয়ে নির্বাচিত করেছে।
তিনি আরও বলেন, প্রথম ধাপ শেষ হলে আগামী ১ আগস্ট থেকে ৪ আগস্ট দ্বিতীয় ধাপে ভর্তি কার্যক্রম চলবে। সবশেষ ৯ আগস্ট থেকে ১০ আগস্ট তৃতীয় ধাপে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।
এ ছাড়া ভর্তি নিশ্চায়ন শেষে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে এইচএসসি ও এসএসসির ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে। পরবর্তীতে গুচ্ছ কমিটির নির্দেশনা অনুযায়ী সশরীরের উপস্থিত থেকে শিক্ষার্থীরা ডোপ টেস্ট ও ভর্তি ফি জমা দিবে।
ভর্তি ফি জমা দেওয়ার তারিখ পরবর্তীতে জানানো হবে। কোনোরকম ঝামেলা ছাড়াই নির্ধারিত লিংকে প্রবেশ করে নির্বাচিত বিষয়ে শিক্ষার্থীরা তাদের ভর্তি নিশ্চায়ন করতে পারবেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
