নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীঃ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এমপিওভুক্ত মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষকরা।
বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন। ঘণ্টাব্যাপি মানববন্ধন শেষে সমাবেশের সভাপতিত্ব করেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন।
এসময় বক্তব্য রাখেন শিক্ষক মো. জুনায়েদ হোসেন খান, মো.শাহাজুল ইসলাম শিক্ষক মো. ইউসুফ আলী, আল এমরান হারুন, আখতারুজ্জামান, মো. আতাজুল ইসলাম, মোসা. সালমা কবির, মোস্তাফিজুর রহমান, রুমান মোল্লা এবং ফেরদাউস ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা ১০০০ টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা দেয়ার প্রতিবাদ জানান এবং সারা দেশের শিক্ষকদের এক দফা দাবি মেনে নেওয়ার আহবান জানান প্রধানমন্ত্রীর কাছে। এছাড়া সম্মিলিত ভাবে বাংলাদেশ শিক্ষক সমিতির আয়োজিত জাতীয়করণের লাগাতার আন্দোলনে যোগ দেয়ার লক্ষে ঐক্যমত পোষণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
