ফাইল ছবি

৩০ নভেম্বরের মধ্যে মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা শেষ করতে হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  এ বছর ৩০ নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদান ও মূল্যায়ন শেষ করতে হবে। এছাড়াও একই সময়ের মধ্যেই শেষ করতে হবে বিদ্যালয়গুলো সকল বার্ষিক পরীক্ষা। এবার জাতীয় নির্বাচনের কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের স্কুলে গ্রীষ্মকালীন ছুটি থাকছে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে এ ছুটি আসছে শীতের ছুটির সঙ্গে সমন্বয় করা হবে।

বুধবার (১৯ জুলাই) বেসরকারি শিক্ষক নেতাদের সঙ্গে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত বৈঠকে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে নভেম্বরেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শেষ করতে হবে। সেজন্য মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মের ছুটি বাতিল করা হলো।’ গ্রীষ্মের ছুটি বাতিল হলেও শীতকালীন ছুটি বাড়িয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

ডা. দীপু মনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয়। এসময় দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে দুটি কমিটি করা হবে বলেও জানান তিনি।

 

দেশের বেসেরকারি বিদ্যালয়গুলোতে বড় ধরনের আর্থিক সংশ্লেষ রয়েছে সরকারের। সরকার বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের বেতন, প্রশিক্ষণ, শিক্ষার্থীদের বিনামূল্যের বই, বৃত্তি, অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন ধরনের ল্যাবসহ নানান সুবিধা প্রদান করা হচ্ছে—জানান শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য, ২০ জুলাই মাধ্যমিক বিদ্যালয়গুলোতে গ্রীষ্মের ছুটি শুরু হওয়ার কথা ছিল। সেটি বাতিল করা হলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.