যবিপ্রবির নতুন ট্রেজারার অধ্যাপক আনিসুর রহমান

ঢাকাঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মৎস ও সমুদ্র জৈব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।

বৃহস্পতিবার (১৩ জুলাই) শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় আচার্যের আদেশক্রমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল আইন ২০০১, ১৩(১) ধারা আনুযায়ী মৎস ও সমুদ্র জৈব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হলো। তাঁকে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দিয়েছে মন্ত্রনালয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তিনি ভাতা এবং সকল সুযোগ সুবিধা পাবেন এবং সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন।

অধ্যাপক ড. মো. আনিসুর রহমান দীর্ঘদিন সুনামের সাথে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। বিভিন্ন সময়ে তিনি বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট ও প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রকৌশলীর দায়েত্ব পালন করছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.