জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকাঃ  জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল পাঠদানকারী কলেজসমূহে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রফেশনাল শ্রেণিতে ভর্তির অনলাইনে প্রাথমিক আবেদন শুরু হবে আজ ১২ জুলাই থেকে। বিকেল ৪টা থেকে শুরু হবে এ আবেদন। শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ৩০ জুলাই রাত ১২টা পর্যন্ত পর্যন্ত।

সোমবার (১০ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট নিতে হবে এবং উক্ত ফরমসহ প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি ৩১ জুলাই ২০২৩ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ২৭ আগস্ট ২০২৩ তারিখ থেকে শুরু হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এর Prospectus ( Professional) / Important Notice অপশন থেকে জানা যাবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

144207 (2)

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.