নিয়ম না মেনে বাকৃবি’র ১৯ শিক্ষক বিদেশে

ময়মনসিংহঃ  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মোট ৬০৩ শিক্ষকের মধ্যে বর্তমানে শিক্ষা ছুটিতে আছেন ১০৮ জন। এরমধ্যে ১৯ শিক্ষক নির্দিষ্ট সময়ে ফিরে আসেননি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. অলিউল্লাহ।

তিনি জানান, নিয়ম না মেনে ছুটিতে থাকায় ওই ১৯ শিক্ষকের শাস্তির আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। শিক্ষা ছুটির নিয়মের বিষয়ে তিনি জানান, ছুটিতে যাওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ওই শিক্ষককে একটি বন্ডে স্বাক্ষর করে যেতে হয়। সেখানে নির্দিষ্ট সময় উল্লেখ থাকে। যদি তারা নির্ধারিত সময়ে আবার ফিরে এসে শিক্ষক হিসাবে দায়িত্ব পালন না করে তবে তাকে অর্থদণ্ড দিতে হয়। না দিলে মামলা করা হয়। বন্ডের নিয়ম অনুযায়ী অর্থদণ্ড না দেওয়ায় ৬ জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে দুজন টাকা পরিশোধ করায় তাদের মামলা তুলে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ওই ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানান, কৃষি অনুষদ থেকে ৪২, ভেটেরিনারি অনুষদ থেকে ১৮, পশুপালন অনুষদ থেকে ১২, মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে ১১, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে ১১, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদ থেকে ১৪ এবং গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট থেকে দুজনসহ মোট ১০৮ শিক্ষক ছুটিতে আছেন। একেক জন শিক্ষক ১ বছর থেকে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত ছুটিতে আছেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত বেতন পেয়ে থাকেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.