রাঙ্গামাটিঃ জেলায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৬৫০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি দিয়েছে জেলা পরিষদ। গতকাল বৃহস্পতিবার জেলা পরিষদের এনেক্স ভবনে আয়োজিত অনুষ্ঠানে এসব শিক্ষা বৃত্তি দেয়া হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, অংসুইছাইন চৌধুরী, রেমলিয়ানা পাংখোয়া, আব্দুর রহিম, বিপুল ত্রিপুরা, ঝর্ণা চাকমা, আসমা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিক ও ডিপ্লোমা পড়ুয়া শিক্ষার্থীদের জনপ্রতি ৭ হাজার টাকা, স্নাতক ও স্নাতকসম্মান পড়ুয়া শিক্ষার্থীদের ১০ হাজার টাকা, মেডিকেল, প্রকৌশল, কৃষি ও স্নাতকোত্তর পড়ুয়া শিক্ষার্থীদের জনপ্রতি ১২ হাজার টাকা করে সর্বমোট ৬৫০ জন শিক্ষার্থীদের মধ্যে সাড়ে ৬২ লাখ টাকা দেয়া হয়।
এর মধ্যে ১০০ জনকে চেকের মাধ্যমে এবং ৫৫০ জন শিক্ষার্থীকে অনলাইনে রকেটের মাধ্যমে শিক্ষাবৃত্তির অর্থ দেয়া হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
