এইমাত্র পাওয়া

আগামী বছর থেকে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুরঃ আগামী বছর থেকে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (৭ জুলাই) চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পরে মন্ত্রী যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে অংশ নেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী পরীক্ষাগুলোতে পূর্ণাঙ্গ না হলেও পুনর্বিন্যাস সিলেবাস করা হবে। যারা পুরো ক্লাস পায়নি, শুধু তাদের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডেঙ্গু প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গুর বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু শিক্ষা প্রতিষ্ঠানে নয়, বাসা বাড়িতেও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। অন্তত তিনদিন পর পর বাসাবাড়ি পরিষ্কার করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান উপস্থিত ছিলেন।

যুব মহিলা লীগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.