ঢাকাঃ উত্তরা ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ‘উত্তরা ব্যাংক পিএলসি’ করেছে কেন্দ্রী ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে সার্কুলারটি পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়, কোম্পানি আইনের বিধান অনুযায়ী ৩ জুলাই থেকে তফসিলি ব্যাংকগুলোর তালিকায় ‘উত্তরা ব্যাংক লিমিটেড’ এর নাম ‘উত্তরা ব্যাংক পিএলসি.’ (ইংরেজিতে ‘UTTARA BANK PLC.’) হিসেবে পরিবর্তন করা হয়েছে
সংশোধিত কোম্পানি আইন ২০২০-এ সীমিত দায় কোম্পানি শনাক্তকরণ সংক্রান্ত ১১ক (ক) ধারা নতুন করে যুক্ত করা হয়েছে।
নতুন ধারায় সীমিত দায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাংকের নামের শেষেও পিএলসি যুক্ত করতে নাম ও সংঘ স্মারক পরিবর্তন করতে হবে। সেজন্য ব্যাংকটির নাম পরিবর্তন করে ‘উত্তরা ব্যাংক পিএলসি’ করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
