কাঁঠাল গাছে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ

টঙ্গীবাড়ী উপজেলায় এক স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমতলী গ্রামের একটি পরিত্যক্ত ভিটার কাঁঠাল গাছে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত জাহাঙ্গীর শিকদার উপজেলার বাক্ষ্রণভিটা উচ্চবিদ্যালয়ের শিক্ষক। তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার কান্দাপাড়া গ্রামের মোশাররফ শিকদারের ছেলে।

দীর্ঘদিন যাবৎ টঙ্গীবাড়ী উপজেলার পূর্ব সোনারং গ্রামের শ্বশুরবাড়ি এলাকায় নিহত জাহাঙ্গীর জমি কিনে বসবাস করে আসছিলেন। তবে তার মৃত্যূর কারণ সম্পর্কে জানা যায়নি।

পুলিশ জানায়, নিহতের আত্মীয়-স্বজনের খবরের ভিত্তিতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল জানান, গ্রামের নির্জন একটি ভিটার কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.