মাগুরা: ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত জেলার মহম্মদপুর উপজেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছেন ২৩৭টি কেন্দ্রের ২৪২ জন শিক্ষক ও কেয়ারটেকার।
বুধবার (২১ জুন) সকাল সাড়ে ১০টায় মউশিক উপজেলা শিক্ষক কল্যাণ পরিষদের আয়োজনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের সামনে আধাঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন শিক্ষক নেতারা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন মউশিক উপজেলা শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও আমেনা বেগম। পরে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
