খুলনাঃ দেশের সাড়ে তিনশ সরকারি কলেজ মসজিদের সাড়ে পাঁচশ ইমাম-মুয়াজ্জিন-খাদিমের চাকরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি কলেজ মসজিদের ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদ নেতারা।
বক্তারা বলেন, একই প্রতিষ্ঠানে চাকরি করেও ইমাম-মুয়াজ্জিনরা সামান্য বেতন ভোগ করেন। অথচ একজন চতুর্থ শ্রেণির কর্মচারীও সরকারি সব সুযোগ-সুবিধা ভোগ করেন। এ বৈষম্যের বিরুদ্ধে সব সরকারি কলেজের ইমাম-মুয়াজ্জিন-খাদিমকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
গতকাল সকালে খুলনার হোটেল ক্যাসল সালামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন পরিষদের কেন্দ্রীয় নেতারা। সরকারি কলেজ মসজিদে নিয়োজিত ইমাম-মুয়াজ্জিনদের এ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, মাওলানা এহসান উদ্দিন।
হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব হাফেজ মাওলানা মোহাম্মদ নাসিম ও কেন্দ্রীয় অর্থ সচিব মাওলানা আ. আলিম। সভায় খুলনা বিভাগের বিভিন্ন সরকারি কলেজ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা বক্তৃতা করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
