ঢাকাঃ ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে লড়ছেন বেসরকারি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত। নির্বাচনী হলফনামায় তিনি উল্লেখ করেছেন শিক্ষকতা পেশা থেকে বছরে তিনি আয় করেন ১ কোটি ২৭ লাখ ৮৭ হাজার ৬০৫ টাকা।
এমবিএ পাস আরাফাতের হলফনামার তথ্য অনুযায়ী, ব্যাংকে আমানত থেকে তিনি বছরে সুদ হিসেবে পান ৯২ হাজার ৪৭৭ টাকা। আর তার ওপর নির্ভরশীলদের আয় ৩৮ লাখ ৭৮ হাজার ১৫৬ টাকা।
ব্যাংকে নিজের নামে তিন কোটি ৪৩ লাখ ৯৯ হাজার ৬০৬ টাকা থাকার তথ্য দিয়েছেন আরাফাত। এর বাইরে ডাকঘর, সঞ্চয়ী সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র বা স্থায়ী আমানতে তার ৩০ লাখ টাকার বিনিয়োগ আছে।
তার স্ত্রীর নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আছে এক কোটি ১০ লাখ টাকা। এছাড়া আরাফাতের নামে ১ কোটি ২৯ লাখ টাকা এবং স্ত্রীর নামে ১ কোটি ৯৯ টাকার শেয়ার আছে।
২ কোটি ৭০ লাখ টাকার একটি ফ্ল্যাটের মালিক আরাফাত। একটি গাড়ির তথ্য তিনি হলফনামায় দিয়েছিলেন, যার দাম ১৭ লাখ ২০ হাজার টাকা।
এছাড়া ছয় লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্র রয়েছে তার বাড়িতে। আরাফাত বা তার স্ত্রীর নামে স্বর্ণ, পাথরনির্মিত অলংকার বা অন্য কোনো মূল্যবান অলংকার থাকার তথ্য হলফনামায় নেই।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আরাফাতের বিরুদ্ধে কোনো মামলা নেই। স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে তিনি ১ কোটি ১৭ লাখ ৬১ হাজার ৩৮৬ টাকার গৃহঋণ নিয়েছেন। তার স্ত্রীর নামে অপরিশোধিত শেয়ারের আর্থিক পরিমাণ ৮ লাখ টাকা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
