বাগেরহাটঃ জেলার রামপাল উপজেলার খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উচ্চ আদালতের আদেশ অমান্য করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক নাজমুন নাহার। রোববার (১৮ জুন) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে তিনি এ অভিযোগ করেন।
লিখিত অভিযোগে নাজমুন নাহার বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন আকুঞ্জি ব্যক্তিগত আক্রোশে ও ক্ষমতার দম্ভে আইন বর্হিভূতভাবে গত ৫ বছর আমাকে বরখাস্ত করে রেখেছিলেন। পরে চাকরি ফিরে পেতে আমি উচ্চ আদালত ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের শরণাপন্ন হলে আদালত ও শিক্ষা বোর্ড আমাকে স্বপদে পুর্নবহালসহ বকেয়া বেতন-ভাতাদি পরিশোধের নিদের্শ দেয়। কিন্তু তিনি আদালত ও শিক্ষা বোর্ডের নির্দেশ অমান্য করে বর্তমান নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির সভা ডেকে তাদেরকে ভুল বুঝিয়ে আমাকে চাকরি ছেড়ে দিতে, মামলাসমূহ নিজ খরচে তুলে নিতে ও বকেয়া বেতন ভাতা না চাওয়ার অঙ্গীকারনামায় স্বাক্ষর দিতে মানসিক চাপ প্রয়োগ করেন।
তিনি আরও বলেন, আমি তাদের শর্তগুলো না মানায় প্রধান শিক্ষক আমাকে স্কুলে প্রবেশ না করা, এমনকি বকেয়া বেতনভাতা, বর্তমান বেতন ও ভবিষ্যতে আর কোনো বেতনভাতা না দেওয়া এবং চূড়ান্ত বরখাস্তের হুমকি দেন।
সংবাদ সম্মেলনে তিনি তার বকেয়া বেতন-ভাতাসহ অন্যান্য ফান্ডে জমাকৃত টাকা ও চাকরিতে পুর্নবহালের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
