কক্সবাজারঃ জেলার উখিয়ায় মাটির দেয়াল ধসে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে আবদুর রহমান বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টার উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া জুম্মাপাড়ার কালাচাঁন্দপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হলেন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া জুম্মাপাড়ার কালাচাঁন্দপাড়া এলাকার মো. শাহাজানের মেয়ে আরেফা আক্তার (১০)। সে স্থানীয় আবদুর রহমান বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বে পাহাড়ের উপরে আরেফাদের একটি বাড়ি ছিল। পরে নতুন বাড়ি করতে ওই পাহাড়ের মাটি বিক্রি করায় নিচে একটি গর্ত হয়। আর সেই গর্তে বসে খেলার সময় বৃষ্টিতে আচমকা দেয়াল ধসে পড়লে আরেফা দেয়ালের নিচে চাপা পড়ে।
পরে তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসককে আরেফাকে মৃত ঘোষণা করেন।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
