ঢাকাঃ প্রযুক্তি জ্ঞানে শিক্ষকদের সবচেয়ে বেশি দক্ষতা অর্জন করতে হবে উল্লেখ করে কুমিল্লা-৬ আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন,
শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। তাই আগামীতে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে প্রযুক্তিগত জ্ঞানে শিক্ষকদেরও এগিয়ে যেতে হবে। পরিবর্তিত বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের গড়ে তুলতে হবে। অন্যথায় দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা সম্ভব নয়। তবে এক্ষেত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বাড়ানোও সময়ের দাবি।
শনিবার ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় অডিটোরিয়ামে স্বাধীনতা শিক্ষক পরিষদ কুমিল্লা মহানগর ও আদর্শ সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক সমাজের করণীয় শীর্ষক’ আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন অভিমত ব্যক্ত করেন তিনি।
স্বাধীনতা শিক্ষক পরিষদ কুমিল্লা মহানগরের আহ্বায়ক অধ্যক্ষ আসাদুর রশিদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা সিটি করপোরেশন মেয়র আরফানুল হক রিফাত ও আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. আমিনুল ইসলাম টুটুল।
আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের করণীয় সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. মজিবুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক ও বিটিএ কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মো. জহিরুল।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
