ঢাকাঃ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম সেরা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। আমাদের দেশে এমন অনেক শিক্ষার্থীই আছেন, যাঁরা স্ট্যানফোর্ডে পড়ার স্বপ্ন দেখেন। কিন্তু এটা বেশ ব্যয়বহুল একটা শিক্ষাপ্রতিষ্ঠানও বটে। তাই আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডির প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। নাইট-হেনেসি স্কলার্সের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে।
বাংলাদেশসহ অন্যান্য সব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে সবাই এই স্কলারশিপের আওতাভুক্ত হতে পারবেন।
নাইকি কোম্পানির প্রতিষ্ঠাতা ফিল নাইট ও তাঁর স্ত্রী পেনি নাইট স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেন। ফিল নাইট এবং বিশ্ববিদ্যালয়ের দশম সাবেক প্রেসিডেন্ট জন হেনেসির নাম অনুসারে এর নামকরণ করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

