ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাধ বিজ্ঞান বিভাগের সিআরএম — ৪১১ নং কোর্সের (লোকাল অ্যান্ড গ্লোবাল টেররিজম) মিডটার্ম পরীক্ষায় নম্বর অসংগতি, ফাইনাল পরীক্ষার আগে সেশনাল নম্বর না দেয়ার বিষয়ে শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে কোর্স শিক্ষক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির বাকি সদস্যগুলো হলেন-আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সীমা জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাসনীম আরেফা সিদ্দিকী, পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে আহ্বায়ক করে চার সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে। উপ-উপাচার্যকে আহবায়ক করে চার সদস্যের কমিটি। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে ইদের ছুটি হওয়ার কারণে সময় কিছুটা বাড়ানো হতে পারে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.