ঝালকাঠিঃ জেলার নলছিটি উপজেলায় অনামিকা আক্তার আদুরী (১৭) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মালুহার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আদুরী ঝালকাঠি সরকারি মহিলা কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মুদি ব্যবসায়ী মো. অলি ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে আদুরীর বাবা কক্ষ ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ দরজা ভেঙে আদুরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তে আত্মহত্যার কারণ জানা যাবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
