ঢাকাঃ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে যৌন হেনস্তার শিকার হয়েছেন একজন নারী আইনপ্রণেতা। গতকাল বৃহস্পতিবার (১৫ জুন) আইনপ্রণেতা লিডিয়া থর্প এ বিষয়ে বিস্তারিত অভিযোগ সামনে এনেছেন।
নারীদের কাজ করার জন্য অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ‘নিরাপদ জায়গা নয়’ বলেও মন্তব্য করেছেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের
সিনেটে কান্নাজড়িত কণ্ঠে এক ভাষণে লিডিয়া বলেছেন, তিনি ‘যৌন মন্তব্যের’ শিকার হয়েছেন।
তাকে সিঁড়িতে কোণঠাসা করা হয়েছিল এবং ‘প্রভাবশালী পুরুষ আইনপ্রণেতারা’ তাকে ‘অন্যায্যভাবে শারীরিক স্পর্শ করেছিলেন’।
লিডিয়া থর্প বুধবার তার সহকর্মী এক সিনেটরের বিরুদ্ধে ‘যৌন নিপীড়ন’ করার অভিযোগ করেন। পরে পার্লামেন্টের নিষেধাজ্ঞার হুমকির মুখে অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য হন লিডিয়া।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
