নেত্রকোনাঃ জেলার পূর্বধলায় স্কুল শিক্ষার্থীদের যৌন নিপীড়নকারী স্কুলের পরিচালক ও শিক্ষক আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে গতকাল সোমবার কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজাদ (৪৫) নেত্রকোনার পূর্বধলার হাপানিয়া গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের ফাজিলপুর বাজারের রাবিয়া মাহমুদ মডেল স্কুলের পরিচালক আজাদের বিরুদ্ধে স্কুল শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়।
এ মামলায় গত রোববার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর এলাকা থেকে ময়মনসিংহ র্যাব ১৪-এর সদস্যরা গত রোববার আজাদকে গ্রেপ্তার করেন। ওই দিন বিকেলে র্যাব তাকে পূর্বধলা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া আসামি আজাদকে আদালতের মাধ্যমে সোমবার কারাগারে পাঠানো হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
