এইমাত্র পাওয়া

জেলা পর্যায়ে একক অভিনয়ে চ্যাম্পিয়ন নাফিউল ইসলাম

রফিকুল আলম, জেলা প্রতিবেদক, মেহেরপুরঃ  বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে মেহেরপুর জেলার সকল শিল্পী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ আয়োজিত হয়।

সারাদিনব্যাপী এই প্রতিযোগিতায় শিল্পী ও শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করে এবং একক অভিনয়ে মোঃ নাফিউল ইসলাম প্রথম স্থান অধিকার করেন।

এর আগেও মোঃ নাফিউল ইসলাম জেলার বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়েও অংশগ্রহণ করেছেন। মোঃ নাফিউল ইসলাম মেহেরপুর সরকারি কলেজের স্নাতক-১ম বর্ষের শিক্ষার্থী। নাফিউল জেলার একজন দক্ষ রোভার স্কাউটস সদস্য।

উক্ত আয়োজনের পুরস্কার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল বিজয়ীের হাতে পুরস্কার তুলে দেন মেহেরপুর ১আসনের সংসদ সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি মহোদয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রাফিউল আলম, পুলিশ সুপার, মেহেরপুর। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম, জেলা প্রশাসক ও সভাপতি, জেলা শিল্পকলা একাডেমি মেহেরপুর।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.