রফিকুল আলম, জেলা প্রতিবেদক, মেহেরপুরঃ জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ এর বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যার পর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে মুল্যবান উপহার বই তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপি।
জেলা প্রশাসক ও জে্লা শিল্পকলা একাডেমীর সভাপতি আজিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, শিশুদের শারীরিক, মানসিক তথা সুকুমারবৃত্তির বিকাশে শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চার উপর গুরুত্বারোপ করেন। তিনি মেহেরপুরকে শিল্প-সংস্কৃতি চর্চার পীঠস্থান উল্লেখ করে বলেন, এখানকার সংস্কৃতি, সাহিত্য, শিল্পকলা মানুষের মাঝে উদার, অসাম্প্রদায়িক চেতনা তৈরি করেছে।
তিনি বলেন, শিল্প ও সংস্কৃতির বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে ও সহযোগিতা করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজিজুল ইসলাম বলেন, এই বিজয়ীদের মধ্য থেকে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করার মতো যোগ্যদের বাছাই করে আমরা পাঠাবো যাতে আমাদের ছেলেমেয়েরা জাতীয় পর্যায়ে ও মেহেরপুরের সুনাম বয়ে আনবে ও সাফল্য অর্জন করবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
