এইমাত্র পাওয়া

এনটিআরসিএ’র নতুন সদস্য নাজমা শেখ

ঢাকাঃ  বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন নাজমা শেখ। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে কর্মরত রয়েছেন।

গত সোমবার নাজমা শেখকে এনটিআরসিএ’র সদস্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জানা গেছে, নাজমা শেখ এনটিআরসিএ’র শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার সদস্য এ বি এম শওকত ইকবাল শাহীনের স্থলাভিষিক্ত হবেন। এ বি এম শওকত ইকবাল শাহীনকে সরকারে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে বিআরডিবির পরিচালক এস এম মাসুদুর রহমানকে এনটিআরসিএ’র সদস্য হিসেবে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি সংস্থাটির প্রশাসন ও অর্থ শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.