রাতের আঁধারে ছাত্রদের হামলায় গুরুতর আহত স্কুল শিক্ষক

চট্টগ্রামঃ স্কুলে মোবাইল ব্যবহার করতে নিষেধ করায় চট্টগ্রামের ফটিকছড়ির উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. রবিউল হোসেনের (৪৮) ওপর হামলা করে গুরুত্বর আহতের অভিযোগ উঠেছে তারই বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৮ জুন) রাতে সাড়ে ৭টার দিকে উত্তর ধর্মপুর লন্ডনীর ঘাটা নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানান, কতিপয় ছাত্রদের বিদ্যালয়ে মুঠোফোন ব্যবহারে নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষককে রাতের আধারে হামলা করে। পরে অভিযুক্ত ছাত্রদের স্থানীয়রা আটকে রাখে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জাহেদুল আলম জানান, ওই শিক্ষককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্র জানায়, গুরুত্বর আহত শিক্ষক রবিউল হোসেনের মাথায় আঘাত পেয়েছেন এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেড়িকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ বলেন, আহত শিক্ষক বা তার কোন প্রতিনিধি মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.