ঢাকাঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম মাসুদুর রহমান। তিনি এস এম জাকির হোসাইনের স্থলাভিষিক্ত হয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে প্রেষণে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এস এম মাসুদুর রহমান এনটিআরসিএ’র অর্থ ও প্রশাসন শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি বিআরডিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
