জয়পুরহাটঃ অতিরিক্ত গরমে জয়পুরহাটের একটি মাদরাসায় পরীক্ষা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যায় দশম শ্রেণির এক ছাত্রী।
বুধবার (৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার উত্তর জয়পুর দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।
মাদরাসার সুপার আজাজ উদ্দীন বলেন, আজ দাখিল দশম শ্রেণির আরবি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আরও বারোটি বিষয়ে পরীক্ষা আছে। প্রচণ্ড রোদ আর গরমে পরীক্ষা চলাকালে এক ছাত্রী অজ্ঞান হয়ে যায়। এই গরমে শিক্ষার্থীদের অনেক সমস্যা হচ্ছে। আর আমাদের মাদরসায় টিনের চাল। এ কারণে ঘরের ভেতর তাপমাত্রা আরও বেশি। ওই ছাত্রী সকালে বাড়ি থেকে কিছু না খেয়েই বের হয়েছিল। ক্ষুধার্ত শরীরে অতিরিক্ত গরমে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। তাকে ঠাণ্ডা পানি পান করিয়ে একটু সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তীব্র তাপ ও গরমের কারণে এবতেদায়ী শাখা মন্ত্রণালয় থেকে কয়েকদিন বন্ধ ঘোষণা করেছে। কিন্তু দাখিল বন্ধ হয়নি।
জয়পুরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন বলেন, অতিরিক্ত গরমে এমনটা হয়েছে। দুপুরে প্রচণ্ড গরমের কারণে শিক্ষকরা পরীক্ষার সময় একটু এগিয়ে নিতে চেয়েছে। অতিরিক্ত গরমের এই সময় শিক্ষার্থীদের স্যালাইন, ঠান্ডা পানি পান করার জন্য বলা আছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
