নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক মাসের ছুটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার থেকে ৬ জুলাই পর্যন্ত এই ছুটি থাকবে।
তবে ছুটি চলাকালে বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে হল প্রশাসন। আজ মঙ্গলবার বিকেলে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক হাসনা হেনা এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আগামী ৭ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। অপরদিকে ১১ থেকে ১৫ জুন এবং ২৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে অতি জরুরি বিভাগ যেমন- পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরাব্যবস্থা, টেলিফোন প্রভৃতি যথারীতি নিয়মে চালু থাকবে।
হল খোলা রাখার বিষয়ে অধ্যাপক হাসনা হেনা বলেন, ঈদুল ফিতরের ন্যায় এবারের ঈদের ছুটিতে হল খোলা থাকছে।
ফলে শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবেন। তবে ডাইনিং বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
