নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বিষয়ভিত্তিক ছয় মাস ভিত্তিক সামষ্টিক মূল্যায়নে নতুন কারিকুলাম বিস্তরণ ও মূল্যায়নের নির্দেশিকা যথাযথভাবে পালন করতে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। মঙ্গলবার (৬ জুন) অধিদফতরের আওতাধীন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের জরুরি নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কোনও কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ষান্মাসিক (ছয় মাসের) মূল্যায়নের পরিবর্তে গতানুগতিক প্রশ্নপত্র প্রণয়ন করে পরীক্ষা নেওয়ার আয়োজনের বিষয়টি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরের নজরে এসেছে। তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে তা বন্ধ করে দেওয়া হয়। নতুন কারিকুলাম বিস্তরণ ও মূল্যায়নের সুনির্দিষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও তা লঙ্ঘন করে এরকম অনভিপ্রেত কাজ করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমতাবস্থায়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছয় মাসভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে নতুন কারিকুলাম বিস্তরণ ও মূল্যায়নের নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
