নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। মঙ্গলবার (৬ জুন) থেকে অনলাইনে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ১০ জুন। ভর্তি শেষে ক্লাস শুরু হবে আগামী ১০ জুলাই থেকে।
মঙ্গলবার (৬ মে) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের চিকিৎসা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনের ফি জমাদানের শেষ তারিখ ১১ জুন। ভর্তি শুরু হবে আগামী ৩ জুলাই থেকে, ভর্তির শেষ তারিখ ৯ জুলাই। আর ক্লাস শুরু হবে ১০ জুলাই থেকে।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতর জানায়, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত ভর্তি নীতিমালা-২০২৩ অনুযায়ী অনলাইনে নির্ধারিত ছকে আবেদন করতে হবে। অনুমোদিত বেসরকারি মেডিক্যাল কলেজসমূহে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের টেলিটক এর মাধ্যমে অলাইনে (http://dgme.teletalk.com.bd) আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদন পূরণ করার সময় বিস্তারিত নির্দেশাবলি www.dgme.gov.bd ও www.dghs.gov.bd ভালোভাবে পড়ে, বুঝে, নির্দেশনা অনুযায়ী সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। আবেদন ফি শুধু প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
