পাবনাঃ দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে রাষ্ট্রপতির নির্দেশে লিফট কিনতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের বিদেশ যাত্রা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার (২ জুন) দুপুরে পাবিপ্রবির জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফারুক হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতির নির্দেশে পাবিপ্রবি প্রশাসন প্রতিনিধি দলের সফর স্থগিত করার সিন্ধান্ত জানিয়েছে।
এর আগে, লিফট কিনতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়ের ৬ সদস্যের প্রতিধিনি দলের তুরস্ক সফরে যাত্রার কথা জানাজানি হলে সারাদেশে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এ নিয়ে পাবিপ্রবি সাধারণ শিক্ষক কর্মকর্তাদের পাশাপাশি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান রিজেন্ট বোর্ড সদস্যরাও।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ৬ জুন পাবিপ্রবির ৬ সদস্যের প্রতিনিধি দলের লিফট প্রাক জাহাজীকরণ পরিদর্শনে তুরস্ক যাওয়ার সফরসূচি নির্ধারিত ছিল।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ফরিদ আহমেদ, উপ-বিশ্ববিদ্যালয় প্রকৌশলী (ইইই) মো. রিপন আলী, উপ-বিশ্ববিদ্যালয় প্রকৌশলী জহির মোহা. জিয়াউল আবেদীন, প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) জি এম আজিজুর রহমান।
বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখেও সফর বাতিল না করে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি পাঠায় পাবিপ্রবি কর্তৃপক্ষ। শুক্রবার দুপুরে রাষ্ট্রপতির নির্দেশে সে সফর স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
