এইমাত্র পাওয়া

বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যা বাড়ছে!

ঢাকাঃ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৬ হাজার ৫০৮টি ফ্ল্যাট নির্মাণ করা হবে এবং ৫ হাজার ২১১টি ফ্ল্যাট নির্মাণের কাজ চলমান আছে।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে বাজেট পেশের সময় এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মন্ত্রী জানান, সরকারি কর্মচারীদের জন্য বিদ্যমান আবাসন সুবিধা ৮% থেকে ৪০%-এ উন্নীতকরণের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ চলছে।

প্রস্তাবিত বাজেটে উল্লেখ করা হয়, সরকারি কর্মকর্তাদের জন্য আরও ৮ হাজার ৮৩৫টি ফ্ল্যাট এবং ৬৪ জেলায় তাদের জন্য ডরমেটরি ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।

চলমান প্রকল্পগুলোর কাজ শেষ হলে সরকারি কর্মচারীদের আবাসন সুবিধা ১৫%-এ উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, সরকার রাজধানী ঢাকার পার্শ্ববর্তী এলাকায় চারটি স্যাটেলাইট সিটি নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

আরও পড়ুন

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.