ঢাকাঃ ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে মাসিক বয়স্ক ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকায় উন্নীত করা হয়েছে। আর বিধবা ও স্বামী নিগৃহীতা নারীর ভাতা ৫০ টাকা বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (০১ জুন) প্রস্তাবিত জাতীয় বাজেট বক্তব্যে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী জানান, বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ৫৭.০১ লাখ থেকে ৫৮.০১ লাখ জনে এবং মাসিক ভাতার হার ৫০০ টাকা হতে ৬০০ টাকায় উন্নীত করা হয়েছে।
বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতাভোগী ২৪.৭৫ লাখ থেকে ২৫.৭৫ লাখ জনে এবং মাসিক ভাতার হার ৫০০ টাকা হতে ৫৫০ টাকা বাড়ানো হয়েছে।
এ ছাড়া প্রতিবন্ধী ভাতাভোগী ২৩.৬৫ লাখ থেকে ২৯ লাখ জনে বৃদ্ধি করা হয়েছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাসিক শিক্ষা উপবৃত্তির হার বাড়িয়ে প্রাথমিক স্তরে ৫০ টাকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ১৫০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, হিজড়া জনগোষ্ঠীর ভাতাভোগীর সংখ্যা চার হাজার ৮১৫ জন হতে ১৮ শতাংশ বাড়িয়ে ছয় হাজার জন করা হয়েছে এবং বিশেষ ভাতাভোগীর সংখ্যা দুই হাজার ৬০০ জন।
আরও পড়ুন
বাজেটে শিক্ষাখাতে ২৫ শতাংশ বরাদ্দের দাবি
বয়স্ক-প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভাতা বাড়ছে
মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৪৩ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
প্রাথমিক শিক্ষায় ৩৫ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
বাজেট ২০২৩-২৪: প্রশিক্ষণের আওতায় আসছেন ৪ হাজার শিক্ষক
বাজেটে এমপিওভুক্তি-জাতীয়করণের আশ্বাস নেই
বাজেট: দাম বাড়বে বলপয়েন্ট কলমের
জুলাই থেকেই প্রাথমিকের স্কুল ফিডিং কার্যক্রম শুরুর প্রস্তাব
বাজেট: ১০ হাজার প্রাথমিক বিদ্যালয়ে হবে খেলার মাঠ
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
