ঢাকাঃ জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক মুন্নী সাহা এটিএন নিউজ থেকে পদত্যাগ করেছেন। মালিকপক্ষের সঙ্গে বিরোধের জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন বলেই মনে হচ্ছে।
পদত্যাগের বিষয়টি স্বীকার করে মুন্নী সাহা বলেন, পদত্যাগ করা ছাড়া তার সামনে আর কোনো বিকল্প ছিল না।
উল্লেখ্য যে, এটিএন নিউজের শুরু থেকেই তিনি এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন। ভোরের কাগজ দিয়ে তার সাংবাদিকতা শুরু। সেখান থেকে তিনি যান একুশে টেলিভিশনে। এরপর যোগ দেন এটিএন বাংলায়। মুন্নী সাহা বহু জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলি টেলিভিশনের পর্দায় উপস্থাপন করেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
