কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সহযোগী অধ্যাপক পদ থেকে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন বিভিন্ন বিভাগের পাঁচ শিক্ষক। বুধবার (৩১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সেল দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি সূত্রে, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২৫৯ তম সভায় সোমবার (২৯ মে) এ সিদ্ধান্ত গৃহীত হয়। অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া শিক্ষকরা হলেন- ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. আব্দুল্লাহ আল মাসুদ ও খালিদ হোসেন জুয়েল, গণিত বিভাগের ড. আনিছুর রহমান, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ড. তানভীর সরোয়ার এবং আইন বিভাগের ড. মাকসুদা আক্তার।
এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম আলী হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের ২৫৯ তম সিন্ডিকেট সভায় তাদের পদোন্নতির বিষয়টি গৃহীত হয়েছে। এখন থেকে তারা প্রত্যেকেই নিয়মানুযায়ী বেতনস্কেলসহ সকল সুযোগ-সুবিধা পাবেন।
প্রসঙ্গত, একই সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের আট জন শিক্ষক সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক এবং একজন শিক্ষক প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
