যে শর্তে আড়াই কোটি টাকা পেল ৩৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদকঃ গবেষণাগারে সরঞ্জাম কিনতে দেশের ৩৩২টি মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

সোমবার (২৯ মে) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে বরাদ্দ পাওয়া মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে।

এদিন মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাকে এ টাকা বরাদ্দ ও মঞ্জুরির বিষয়ে জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

তবে গবেষণা সরঞ্জাম খাতে প্রতিটি প্রতিষ্ঠান এ টাকা খরচে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কিছু শর্ত দিয়েছে মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, সরকারের যাবতীয় আর্থিক বিধিবিধান মেনে এ টাকা খরচ করতে হবে। অব্যয়িত টাকা ৩০ জুনের মধ্যে সমর্পণ করতে হবে। ব্যয় ও বিল পরিশোধে অনিয়ম হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে। গবেষণা সরঞ্জাম কেনা ছাড়া অন্যকোনো কাজে এ টাকা ব্যয় করা যাবে না। কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানকে টাকা দেওয়া হবে না।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৫/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.