লাখ টাকা উপবৃত্তিসহ সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযোগ

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ সিঙ্গাপুর সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে। সিঙ্গাপুর সরকারী স্কলারশিপ (সিঙ্গা অ্যাওয়ার্ড) এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্য যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ জুন।

সিঙ্গা অ্যাওয়ার্ডের আওতায় আছে এজেন্সি ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড রিসার্চ (এস্টার), নানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ), ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনএসইউ) এবং সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন। এসব বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল বিষয় নিয়ে পিএইচডি করতে পারবেন শিক্ষার্থীরা। পিএইচডি কোর্সের মেয়াদ সর্বোচ্চ চার বছর।

সুযোগ-সুবিধাসমূহ
* শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* প্রতিমাসে শিক্ষার্থীদের প্রায় ২ হাজার ৭০০ সিঙ্গাপুর ডলার ( বাংলাদেশী টাকায় প্রায় ২ লাখ ১০ হাজার টাকা) উপবৃত্তি প্রদান করা হবে।
* এককালীন আবাসন ভাতা হিসেবে ১ হাজার সিঙ্গাপুর ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ৮০ হাজার টাকা) প্রদান করা হবে।
* মেডিক্যাল ইনস্যুরেন্স এর সুবিধাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
* বিমানে আসা-যাওয়ার খরচ বাবদ ১ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার প্রদান ( বাংলাদেশী টাকায় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা) করা হবে।

আবেদনের যোগ্যতা
* সিঙ্গাপুরে প্রথমবারের মতো ভর্তি হতে হবে।
* সিঙ্গাপুরের নাগরিক আবেদন করতে পারবেন না।
* ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।
* স্নাতক ও স্নাতকোত্তরে ভালো ফলধারী হতে হবে।
* একাডেমিক রেফারি থেকে ভাল রিপোর্ট।

স্কলারশিপ

প্রয়োজনীয় নথিপত্র
* আবেদনকারীর পাসপোর্ট।
* আবেদনকারীর ছবি।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* সিভি।
* স্টেটমেন্ট অব পারপাস।
* রেফারেন্স লেটার দুইটি।
* আইএলটিএস/মিডিয়াম অব ইন্সট্রাকশন সনদ (যদি থাকে)।

আবেদনের প্রক্রিয়া
আবেদনের জন্য ক্লিক করুন এখানে

বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.a-star.edu.sg/Scholarships/for-graduate-studies/singapore-international-graduate-award-singa

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৫/২০২৩           

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.