ঢাকাঃ নবম পে-কমিশন গঠনসহ শিক্ষকদের কল্যাণে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে বেতন বাড়ানো ও পদোন্নতিসহ বেশ কয়েকটি দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা।
সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন। এসব দাবির মধ্যে রয়েছে ২০ গ্রেড থেকে কমিয়ে ১০ গ্রেডে বেতন নির্ধারণ, নবম পে কমিশন গঠন, অন্তর্বর্তীকালীন ৩০ শতাংশ ইনক্রিমেন্ট প্রদান, কয়েকটি ধারা পরিবর্তন করে ২০২২-এর নিয়োগবিধি বাস্তবায়ন, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন আপগ্রেড করা, পদোন্নতি দেওয়া, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করা।
মোস্তাফিজুর রহমান শাহীন বলেন, ১৯৯৪ সাল থেকে প্রধান শিক্ষকদের ও ২০০৯ সাল থেকে সহকারী শিক্ষকদের পদোন্নতি বন্ধ আছে। তাই ২০১৯ সালের নিয়োগবিধি বাতিল করে নতুন নিয়োগবিধি প্রণয়ন করে প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের পদোন্নতির ব্যবস্থা করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাশেমসহ সংগঠনের নেতারা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
