এইমাত্র পাওয়া

গবেষণা সহযোগী নেবে সিপিডি, বেতন ৫৫ হাজার

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি গবেষণা সহযোগী পদে কর্মী নিয়োগ দেবে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী প্রার্থীদের ই–মেইলে সিভি পাঠাতে হবে।

পদের নাম: রিসার্চ অ্যাসোসিয়েট (গবেষণা সহযোগী)

পদসংখ্যা: নির্ধারিত নয়

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজ বা অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম সিজিপিএ ৩.৬০ থাকতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি, পিয়ার রিভিউড জার্নালে প্রকাশনা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। কোয়ালিটেটিভ ও কোয়ানটিটেটিভ অ্যানালিটিক্যাল দক্ষতাসহ ড্রাফটিংয়ে পারদর্শী হতে হবে।

বেতন: মাসিক ৫৫,০০০ টাকা। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের career@cpd.org.bd ঠিকানায় সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি, প্রকাশনা তালিকাসহ সিভি ই-মেইল করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৬ জুন ২০২৩।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৫/২০২৩          

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.