এমআইএসটিতে প্রথম হওয়া সুবাহ আইইউটিতে হলেন ষষ্ঠ

ঢাকাঃ ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ষষ্ঠ স্থান অধিকার করেছেন সুবাহ বিনতে মাসুম।

মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আর্কিটেকচার অনুষদের অধীনে সাধারণ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছিলেন সুবাহ। তিনি ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ছাত্রী।

গত ১২ মার্চ সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফলে ১৩৯তম স্থানে ছিলেন সুবাহ বিনতে মাসুম।

সুবাহ ২০১৪ সালে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে পঞ্চম শ্রেণিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এরপর একই প্রতিষ্ঠান থেকে ২০১৭ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পান।২০২০ সালে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেন। ওই প্রতিষ্ঠান থেকেই ২০২২ সালে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পান তিনি।

এছাড়া সুবাহ শিক্ষাজীবনে বৃত্তিসহ বিভিন্ন মেধা নির্বাচনি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেন। সুবাহার বাবা মো. মাসুম পেশায় একজন চিকিৎসক। মা গৃহিণী। বাবা-মায়ের একমাত্র সন্তান সুবাহ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৫/২০২৩          

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.