ময়মনসিংহে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সামিউল, নূরুজ্জামান ও শফিকুল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহঃ সারাদেশে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপিত হচ্ছে। ময়মনসিংহ জেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ এর ফলাফল ঘোষণা করা হয়  মঙ্গলবার।

এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) নির্বাচিত হয়েছেন ভালুকার ঐতিহ্যবাহী হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সামিউল ইসলাম, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (বিদ্যালয়) নির্বাচিত হয়েছেন গফরগাঁওয়ের ঐতিহ্যবাহী সরকারি খায়রুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নূরুজ্জামান এবং শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক(মাদরাসা) নির্বাচিত হয়েছেন ভালুকার নারাঙ্গী ও মরচী দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মোঃ শফিকুল ইসলাম।

শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) সামিউল ইসলাম ভালুকা উপজেলার ঐতিহ্যবাহী হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক। তিনি জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ-২০২২ এর ইংরেজি বিষয়ের মাস্টার ট্রেইনার হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ICT4E জেলা অ্যাম্বাসেডর শিক্ষক হিসাবেও দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, তিনি ২০১৮,২০১৯, ২০২২ এবং ২০২৩ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।

শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (বিদ্যালয়) মোঃ নূরুজ্জামান গফরগাঁও সরকারি খায়রুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। তিনি জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ-২০২২ এর ইসলাম শিক্ষা বিষয়ের মাস্টার ট্রেইনার হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ICT4E জেলা অ্যাম্বাসেডর শিক্ষক হিসাবেও দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, তিনি  ৩ বার বিভাগীয় ও ৯ বার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।

শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদরাসা) মোঃ শফিকুল ইসলাম ভালুকা উপজেলার নারাঙ্গী ও মরচী দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক। তিনি উপজেলায় ২ বার এবং জেলায় প্রথমবার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি বিভিন্ন ধরণের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৫/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.