ঢাকাঃ দেশে মাদরাসা শিক্ষার উন্নয়ন ও আধুনিকায়নের জন্য বিশ্ব নাগরিক শিক্ষা ও টেকসই উন্নয়নের ওপর কারিগরি ও মানবিক শিক্ষাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) ঢাকায় এক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।উ
রাজধানী ঢাকায় পলাশী-নীলক্ষেত ব্যানবেইস ভবনে অবস্থিত বিএনসিইউর কনফারেন্স হলে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সহযোগিতায় এবং ওআইসির সদস্যভুক্ত দেশগুলোর সংস্থা ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশন, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের (আইসেস্কো) উদ্যোগে ‘গ্লোবাল সিটিজেনশিপ এডুকেশন অ্যান্ড এডুকেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (ইএসডি)’ শীর্ষক কর্মশালা ও সেমিনারের সমাপ্তি এবং সনদপত্র বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন।
বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. সোহেল ইমাম খানের সভাপত্বিতে অনুষ্ঠিত এ কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআরের প্রফেসর ড. তারিক আহসান অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ঢাকা বিভাগের ১০০ জন মাদরাসা শিক্ষক এই কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
