এইমাত্র পাওয়া

লন্ডনে এডুকেশন ওয়ার্ল্ড ফোরামে যোগ দেবেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।।

যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিতব্য ‘২২তম অ্যানুয়াল এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম-২০২৬’ এ যোগ দেবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এ এন এম এহছানুল হক মিলন। তার সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

মঙ্গলবার (১২ মে) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আদেশে বলা হয়েছে, যুক্তরাজ্যের লন্ডনে আগামী ১৭ থেকে ২০ মে অনুষ্ঠিতব্য ‘২২তম অ্যানুয়াল এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম-২০২৬’-এ অংশ নেয়ার জন্য ৪ কর্মকর্তাকে অনুমোদন দেয়া হয়েছে।

এ প্রতিনিধিদলে শিক্ষামন্ত্রী ড. মিলন ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন ছাড়াও থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া ও যুগ্মসচিব মোহাম্মদ ইসমাইল হোসাইন।

শিক্ষাবার্তা /এ/১২ /০৫/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.